সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নিহত-১ আহত-৩ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নিহত-১ আহত-৩

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে জমির বিরোধ নিয়ে এক পরিবারের ওপর প্রতিপক্ষের হামলায় আজিজুল হক লাদেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহত লাদেনের মা রেক্সোনা (৫৫), বাবা সাখায়েত হোসেন (৬৫) ও ভাই রাইসুল (২২) গুরুতর যখম হওয়ায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উপজেলার সরসপুর এলাকায় গত রবিবার বিকালে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে।

ভিকটিম পরিবারের নিকট জানায়-সরসপুর গামের সাখায়েত হোসেন মুন্সি ও মৃত জুলহাস বিশ্বাস একই মায়ের ও পৃথক পিতার সন্তান। মৃত জুলহাস বিশ্বাসের ছেলে পিকিং বিশ্বাসের সাথে বাস্ত-বাড়ির জমি নিয়ে বিরোধ চলছে সাখায়েত হোসেন বিশ্বাস গং’দের। ঘটনার দিন বিরোধপূর্ণ ওই বাস্ত-বাড়ির একটি গাছ থেকে এক কাধি সুপারী পাড়ে সাখায়েত হোসেন’র ছেলে আজিজুল হক। এরপর পিকিং বিশ্বাস ও তার স্ত্রী সালেহার নেতৃত্বে বিশ্বাস বংশের একদল দুস্কৃতিকারী ওই পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় সাখায়েক হোসেনের বাড়ির উপস্থিত চার সদস্যের সকলেই গুরুতর যখম হয়। পরে তাদেরকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের অবস্থার ক্রমাবনতির কারনে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখান থেকে গত সোমবার দুপুরে ঢাকা মেডিকেলে নেয়ার পথে আজিজুল হক লাদেনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড়ভাই রুবেল হোসেন বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেছেন

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।