সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাহাটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কম্পাউন্ড দিঘির পাড়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিশাল বর্ণাঢ্য এক র‍্যালি উপজেলার প্রাণকেন্দ্র/গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ড. হুমায়ূন কবির, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালাম জামানের সঞ্চালনায় এ উদ্বোধনীতে অন্যান্যের মাঝে  আবদুল্লাহ ফারুক, বিভিন্ন দপ্তর প্রধান গণ, কৃষক-কৃষাণী প্রমূখ। মেলায় সরকারি ও বেসরকারি মিলে মোট ১৪’টি স্টলে কৃষি কাজে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।