সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জ ঘেরে বিষ দিয়ে মাছ নিধন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জ ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ পল্লীতে একটি ঘেরে বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বারইখালী গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ দাখিল হয়েছে।
ঘের মালিক হারুন অর-রশীদ জানান, ঘটনার রাতে তার বসতবাড়ি সংলগ্ন মাছের ঘেরে প্রতিপক্ষ সবুজ, কালাম ও আবুল হোসেন কীট নাশক জাতীয় বিষ প্রয়োগ করে ৯০ হাজার টাকার গলদা এবং অন্যান্য মাছ ধরে নিয়ে যায়। এছাড়া বিষ প্রয়োগের ফলে ১ লক্ষ ২০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। হারুন এবং তার স্ত্রী ঘটনা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে উল্লেখিত ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায় বলে হারুন অর-রশীদ দাবি করেন। এ ঘটনায় ওই ৩ জনকে বিবাদী করে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন ঘের মালিক হারুন অর-রশীদ। জানাগেছে, একই এলাকার গুয়াতলা গ্রামের সবুজ, কালাম ও আবুল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘেরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিয়ে তাদের মধ্যে মামলা মকদ্দমা চলমান রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।