সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে ৭২টি পূজামন্ডপে সরকারি ও ব্যক্তিগত অনুদান দিলেন এমপি | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ৭২টি পূজামন্ডপে সরকারি ও ব্যক্তিগত অনুদান দিলেন এমপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ৭২টি পূজা মন্ডপে সরকারি ও ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
এ উপলক্ষে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ শরণখোলা আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, খুলনা সিটি কর্পোরেশনের অব. নির্বাহী কর্মকর্তা রনজিৎত ঘরাই, অধ্যক্ষ নিহার রঞ্জন হালদার, পল্লীবিদ্যুৎ ডিজিএম এডিম মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, সদর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, দৈবজ্ঞহাটী ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান শামছুর রহমান মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে ৭২টি পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে সরকারিভাবে বরাদ্দকৃত ৫শ’ কেজি চালের ডিও লেটার এবং এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে ৭২টি মন্ডপে প্রায় দেড় লক্ষ টাকা নগদ অনুদান ও করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।