সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে ২৭ টাকা কেজি দরে ধান ক্রয় শুরু টার্গেট ৮০২ মেট্রিক টন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ২৭ টাকা কেজি দরে ধান ক্রয় শুরু টার্গেট ৮০২ মেট্রিক টন

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড.শাহ-ই-আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
আভ্যান্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২১ উপলক্ষ্যে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধান বিক্রয়ের জন্য নির্ধারিত চাষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ ও খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার।
মোরেলগঞ্জে এ বছরে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ৮ শ’ ২ মেট্রিক টন বেরো ধান সংগ্রহ করা হবে বলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।