সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে চেইঞ্জ রুমের উদ্ধোধন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে চেইঞ্জ রুমের উদ্ধোধন

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার দুপুরে ১৪টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চেইঞ্জ রুমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেইঞ্জ রুম উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,উপজেলা মেডিকেল অফিসার শর্মি রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাকি বিল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিফাত আল মারুফ,প্রধান শিক্ষক মমতাজ বেগম ,মোরেলগঞ্জ প্রেস ক্লাব সম্পাদক মশিউর রহমান মাসুম। এ বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ভারত চন্দ্র সরকার, মো. আব্দুল কাদের, শিক্ষার্থী জান্নাতুল বাধন রিচি।
মাধ্যমিক স্তরের ছাত্রীদের ক্লাশ চলাকালীন স্বাবলীল চলাফেরা ও সুস্বাস্থ্যের জন্য সকল বিদ্যালয়ে চেইঞ্জ রুম চালুর নির্দেশ দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। চেইঞ্জ রুম নির্ধারণ করে দেওয়ায় ছাত্রীদের তরফ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।