সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধুকে ধর্ষণ, লুটপাট | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধুকে ধর্ষণ, লুটপাট

বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়িতে লুটপাট ও গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের বিন্দু ডাকুয়ার বাড়িতে। অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিন ও অভিযোগে জানা গেছে, অরবিন্দ ওরফে বিন্দু ডাকুয়া (৫০), তার স্ত্রী (৪০) ও ডিপ্লোমা পড়ুয়া ছেলে চন্দন ডাকুয়া(১৮) প্রতিদিনকার মত রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রাত আনুমানিক ১টা থেকে দেড়টার দিকে বসত ঘরের সামনের পিড়ায় সিঁদ কেটে ৪ জনের মুখোশধারী দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এরপর দেশীয় ধারালো অস্ত্রের মুখে গৃহকর্তা বিন্দু ডাকুয়া ও ছেলে চন্দন ডাকুয়ার হাত, পা ও মুখ বেঁধে একটি কক্ষে জিম্মি করে রাখে। তারা প্রায় ৩ ঘন্টার মত অবস্থান করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা পালা করে ওই গৃহবধুকে ধর্ষণ ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা ও পৌনে ২ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা ২ বস্তা শুকনা সুপারী নিয়ে যায়। ভোর রাতে ছেলে চন্দন ডাকুয়া কৌশলে নিজে সহ বাবার বাঁধনমুক্ত করে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী ও দুপুর ২টার দিকে মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেল সাড়ে ৪ টার দিকে পাশবিক নির্যাতনের শিকার ওই গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে থানা থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। ডাক্তারী পরিক্ষার জন্য গৃহবধুকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।