সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে সুবিধা ভোগীদের মাঝে আধাপাকা ঘর জমির দলিল হস্তান্তর | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মোরেলগঞ্জে সুবিধা ভোগীদের মাঝে আধাপাকা ঘর জমির দলিল হস্তান্তর

মুজিববর্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার হিসেবে জমিসহ আদা পাকা বসতঘর পেয়েছেন ভুমিহীন ও গৃহহীন ২০৬টি পরিবার।
উপজেলার বহরবুনিয়া ও পঞ্চকরণ এ দুটি ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীন ২০৬টি পরিবারের সদস্যের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন আধাপাকা ঘর ও জমির দলিল হস্তান্তর করেছে মোড়েলগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়ালি উদ্বোধনের পর সুবিধা ভোগীদের মাঝে আধাপাকা ঘর ও জমির দলিল হস্তান্তর করেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম ।
এ উপলক্ষে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘসিয়াখালী আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে ঘর ও জমির দলিল হস্তান্তর পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদের সাবেক সদস্য আফরোজা আক্তার লিনা, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. হান্নান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন। বক্তৃতা করেন পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান টি এম রিপন।
প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ ঘর উপহারপ্রাপ্ত সুবিধা ভোগীদের মধ্য থেকে অভিব্যক্তি প্রকাশ করেন পঞ্চকরণ ইউপির রঞ্জু আক্তার, বহরবুনিযা ইউপি নও মুসলিম হযরত আলী, শিল্পি বেগম, নুরজাহান বেগম, জোহরা বেগম, রেজাউল ইসলাম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।