সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে সিসিডিবি'র প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে সিসিডিবি’র প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়। খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভলাপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানির অর্থায়নে “জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরি” প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ (পিসিআরসিবি) প্রকল্প অবহিত করণ সভায় স্বাগত বক্তৃতা করেন সংস্থার ম্যানেজার আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, ডরপ্ ম্যানেজার শওকত চৌধুরি, সুশিলন ম্যানেজার দিপালী বিশ্বাস, কোডেক প্রতিনিধি দেবব্রত হালদার, শিক্ষক মো. আবু সালেহ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।