সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে বঙ্গমাতার জন্মদিবসে ৬ প্রশিক্ষার্থীকে সেলাই মেশিন বিতরণ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে বঙ্গমাতার জন্মদিবসে ৬ প্রশিক্ষার্থীকে সেলাই মেশিন বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯০ তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় অফির্সাস ক্লাবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে। প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।

“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক” এ বিষয়ের ওপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলমঙ্গীর হোসেন, মোড়েলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি গনেশ পাল, অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ। আলোচনা শেষে উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার দর্জি প্রশিক্ষণপ্রাপ্ত ৬ নারীদের মাঝে বিনামূল্যে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর কর্মময় জিবন থেকে শিক্ষা নিয়ে নারী সমাজকে দেশের উন্নয়নের স্বার্থে অগ্রাণী ভূমিকা পালন করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।