সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে পিসব’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীত উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে পিসব’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীত উপকরণ বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন মাদ্রাসার ইয়াতিম অসহায় শীতার্ত আবাসিক শিক্ষার্থীদের মাঝে শীত উপকরণ বিতরণ করেছে বেসরকারি সংস্থা পিসব।
এ উপলক্ষে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পুরান থানা রোডস্থ লামিন মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমিন খান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর মোড়েলগঞ্জ প্রতিনিধি ও বেপারী ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম।
পিসব প্রতিনিধি মাওলানা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসব এর কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক আজকের আলোকিত সকাল মোড়েলগঞ্জ প্রতিনিধি বিএম. মাহবুব রহমান, বেপারী ফাউন্ডেশনের সদস্য বিএম. শফিকুল ইসলাম মাসুদ প্রমূখ।
এছাড়াও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, বোডিং সুপার ও সুবিধাভুগী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীকে ১টি করে তোষক, ১টি বিছানার চাদর, কভারসহ ১টি বালিশ, ১টি কম্বল, ১টি সোয়েটারসহ মোট ৮ আইটেমের শীত উপকরণ প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।