সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ১০, মটর সাইকেল ভাংচুর | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ১০, মটর সাইকেল ভাংচুর

বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ দলীয় দুই প্রার্থীর কমপক্ষে ১০জন কর্মী আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে তেলিগাতী ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোরশেদা আক্তারের কর্মীদের ওপর দলটির বিদ্রোহী প্রার্থীর কর্মীরা হামলা করে। হামলায় হালিম খান, মনি খান, মনির শেখ, উজ্জল শেখ গুরুতর আহত হয়েছেন এবং ৫টি মটর সাইকেল ভাংচুর করা হয়েছে বলে মোরশেদা আক্তার জানিয়েছেন।

অপরদিকে বণগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী রিপন চন্দ্র দাশের গাড়ি বহরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার মোল্লার কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন রিপন দাস। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে রিপন দাশ বলেন, সুবর্ণজয়ন্তীর মিছিল শেষে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি বহরে হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। হামলাকারিরা ৬টি মটর সাইকেল ভাংচুর করেছে এবং ৬ জন কর্মীকে পিটিয়ে কুপিয়ে আহত করেছ। আহতদের মধ্যে জয়দেব মিস্ত্রীকে(৩০) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, দুটি ইউনিয়নে সহিংসতার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।