সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে ধানের খড় কাটা নিয়ে সংঘর্ষে আহত ৫ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ধানের খড় কাটা নিয়ে সংঘর্ষে আহত ৫

বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নে মঙ্গলবার সকালে ধানের খড় কাটা নিয়ে সংঘর্ষে মহিলা সহ ৫ জন আহত হয়েছে। আহতরা হল, কৃষক কামরুল হাওলাদার (৩৮), নাজমিন আক্তার (৩২), ভাইপো মাদ্রাসা ছাত্র তাইজুল মুনসী (২০), বনি আমিন (১৭), মেহেদী শেখ (২০)। রক্তাক্ত জখম অবস্থায় আহতদের মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,ঘটনার দিন কৃষক কামরুল হাওলাদার পঞ্চকরন গ্রামের তার চাচাতো ভাই জমি মালিক খোকন হাওলাদারের অনুমতি নিয়ে ধানের খড় (নাড়া) কাটতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের হিসেবে কতিপয় ৭/৮ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। হামলায় কামরুল হাওলাদার ও তার স্ত্রী সহ ৫ জন আহত হয়। এদের মধ্যে কামরুল হাওলাদার ও তাইজুল মুনসীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার জানান, উভয় পক্ষ কম বেশী আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল জানান, অভিযোগ পেলে সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।