সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে টিকার ফ্রী রেজিষ্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করলেন চেয়ারম্যান সাইফুল | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে টিকার ফ্রী রেজিষ্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করলেন চেয়ারম্যান সাইফুল

বাগেরহাটের মোরেলগঞ্জে ৭ আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ রোববার থেকে ফ্রি রেজিষ্ট্রেশন মোরেলগঞ্জের নিশানবাড়িয়ায় ইউনিয়নে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নিশানবাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

রোববার সকালে ১০৪ নং পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত রেজিষ্ট্রেশন ক্যাম্প উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান কাইউম, প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা যুবলীগ নেতা রানা হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রহিম মৃধা, খুলনা মহানগর ছাত্রলীগ নেতা নাজিউর রহমান সম্রাট, যুবলীগ নেতা সুমন হালদার, রিপন আকন, রহিম মৃধা, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রুবেল হোসেন, ছাত্রলীগ নেতা ইমন আহসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, পরিবারের সুরক্ষায় সকলকে টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে অনুরোধ জানান। সরকারি নির্দেশনা মেনে সকলে মাস্ক পড়ুন, সুস্থ থাকুন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।