সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে জনতার ভালবাসায় নৌকার প্রার্থী শাহজাহান আলী | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে জনতার ভালবাসায় নৌকার প্রার্থী শাহজাহান আলী

প্রথম ধাপে ইউপি নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জে বলইবুনিয়া ইউনিয়নে ২য় বারেরমত নৌকা প্রতিক পেলেন চেয়ারম্যান আলহাজ¦ শাহাজাহান আলী খান।
সোমবার মনোনয়ন বোর্ড থেকে দলীয় প্রতিক পেয়ে  ইউনিয়ন পরিষদ চত্তরে সংবর্ধণা অনুষ্ঠানে জনতার ভালবাসায় নৌকার মাঝি হিসেবে শাহাজাহান আলী পুর্নরায় ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি বলেন, জনগনের ভালবাসা ও দোয়ায় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বলইবুনিয়াবাসীকে আবারো নৌকা প্রতিক উপহার দিয়েছেন। জনগনের কাছে তিনি দায়বদ্ধ। বলইবুনিয়ায় মাদকমুক্ত, সন্ত্রাস, ভ‚মিদস্যুদের কোন স্থান হবে না এ প্রতিশ্রæতি দেন দলীয় প্রার্থী মো. শাহাজাহান আলী খান।
এ সংবধর্ণা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার খান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শেখ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আ. গনি খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ, যুবলীগ সভাপতি খান জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক সেকেন্দার আলী বাদশা, ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া জুয়েলসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এর পূর্বে দলীয় প্রার্থীকে ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে বরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।