সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে চাল দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় বিদ্রোহী প্রার্থীসহ ১৮ জনের নামে মামলা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে চাল দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় বিদ্রোহী প্রার্থীসহ ১৮ জনের নামে মামলা

বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের হামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
রবিবার দিবাগত রাত পৌনে ১০টায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বাদশা বাদি হয়ে মামলাটি করেছেন। মামলা নং-২১, তারিখ-১১.৪.২০২১।

মামলায় প্রধান আসামি করা হয়েছে দলের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদারকে। এ ছাড়া আরও ১৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত রয়েছেন ২৮-৩০জন।

মামলায় বলা হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের সময় বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে বর্তমান চেয়ারম্যান ও স্থগিত থাকা নির্বাচনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশার ওপর হামলা করে। হামলাকারিরা চেয়ারম্যান ও চালের ডিলারের নিকট থেকে ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয় এবং চাল নিতে আসা অনেক নারীকেও মারপিট করে।

প্রসংগত, রবিবার বেলা ১২টার দিকে ১২নং জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকেরা নৌকার প্রার্থী ওপর হামলা চালায়। এতে নৌকার প্রার্থীসহ ২০ জন আহত হন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।