সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ইউপি নির্বাচনী দলাদলীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ইউপি নির্বাচনী দলাদলীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত

বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনী তর্কে যুবলীগের এক কর্মীকে প্রতিপক্ষের কর্মীরা ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবারবার বেলা ১০টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের গোলবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর জখমী যুবলীগ কর্মী আসাদুল ইসলাম আকনকে(২৭) প্রথমে মোড়েলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জখমী আসাদুলের সর্বশেষ অবস্থা সম্পর্কে তার ভগ্নিপতি আসাদুজ্জামান হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানান, আসাদুলের অবস্থা আশংকাজনক। তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্ততি চলছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা তিনি জানাতে পারেন নি।

ঘটনা সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন বলেন, চায়ের দোকানে বসে ইউপি নির্বাচনের আলোচনার এক পর্য়ায়ে প্রতিপক্ষ প্রার্থীর এক কর্মী আসাদুলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মোরেলগঞ্জ হাসপাতালের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আসাদুলের পেট থেকে নাড়িভূড়ি বেরিয়ে এসেছে তাই তাকে দ্রুত খুলনায় হস্তানান্তর করা হয়েছে।

এ বিষয়ে থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত(রাত ৯টা) কেউ লিখিত অভিযোগ করেনি তবে ঘটনার পর থেকে ছুরিকাঘাতকারি যুবককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।