সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে আরো দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন যারা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে আরো দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন যারা

প্রথম ধাপে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আবেদন জমা দিয়েছেন প্রাথমিক পর্যায়ে উপজেলার দলীয় কার্যলয়ে। মঙ্গলবার সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে প্রথম ধাপে নির্বাচনের অংশ হিসেবে ১১টি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীরা বায়োডাটাসহ নিজ নিজ আবেদন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের নিকট। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, অমল সাহা নান্টু, মো. লাল মিয়া, অশোক সাহা,  ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
প্রথম দিনে আরো আবেদন করেছেন যারা হোগলাবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন-এর প্রধান শিক্ষক ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সমাজ সেবক মো. মিরাজ শাহ ফকির সেন্টু। অপরদিকে খাউলিা ইউনিয়নের চেয়ারম্যান শাষ্টার আবুল খায়েরের পক্ষে আবেদন করেন ইউপি সদস্য মো. আলমঙ্গীর হোসেন। বহরবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এইচ.এম রোকোনুজ্জামান খান নান্না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।