সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে আধুনিক ল্যান্ড ডিজিটালাইজেশন বিষয়ক সমাপ্ত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে আধুনিক ল্যান্ড ডিজিটালাইজেশন বিষয়ক সমাপ্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে সেবা গ্রহিতা, সেবা দাতা, সিভিল সোসাইটি প্রতিনিধিদের অংশগ্রহনে আধুনিক ল্যান্ড ডিজিটালাইজেশন প্রসেস সম্পর্কে অবহিতকরণ ও এ বিষয়ে দক্ষ করে তোলা শীর্ষক প্রশিক্ষন শনিবার সমাপ্ত হয়েছে।
দুই দিন ব্যাপি অনুষ্ঠিত এ প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষনে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান। প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
দুটি সেশনে অনুষ্ঠিত কর্মশালায় বিষয় ভিত্তিক প্রশিক্ষন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, উপজেলা সাব রেজিষ্ট্রার পার্থ মুখার্জী ও ফকিরহাট উপজেলার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাকির হোসেন ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ইউনিয়ন সচিব, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক ,দলিল লেখক সহ সুধিজন অংশগ্রহন করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।