সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতা চান মিয়ার মোটর শোভাযাত্রা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতা চান মিয়ার মোটর শোভাযাত্রা

বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী হাজী রুহুল আমীন চান মিয়া ভোট চেয়ে মোটর শোভাযাত্রা ও নির্বাচনী গনসংযোগ করেছেন।
রোববার সকাল ১১টায় ইউনিয়নের কলেজ বাজার, মাষ্টার বাজার ও কালিবাড়ি বাজারে ২০ কিলোমিটার মোটর শোভাযাত্রা, লিফলেট বিতরণ, গনসংযোগ ও পৃথক পথসভা করেছেন তিনি।
আওয়ামী লীগ নেতা বাংলাদেশ মানবাধিকার কমিশনের ইউনিয়ন সভাপতি রুহুল আমীন চান মিয়া সংক্ষিপ্ত পথসভায় বলেন, জনগন সকল ক্ষমতার উৎস, দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত ১১নং বহরবুনিয়ার সাধারণ মানুষ তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে না। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। নদী পথে যাতাযেতের একমাত্র পদ। কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা নিতে ভোগান্তিতে পড়তে হয়।

অবহেলিত বহরবুনিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তিত করতে হলে পরিবর্তনের মাধ্যমে সম্ভব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ডিজিটাল বাংলার ছোয়া জনগনের দ্বার প্রান্তে পৌছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নমুখী কার্যক্রমের চিত্র তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ বেপারী, কৃষকলীগ নেতা মনোতোষ মজুমদার, শ্রমীক লীগ নেতা জাকির হোসেন ও ছাত্রলীগ নেতা ফেরদৌস আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।