সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাবুনিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এতিমখানা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক মো. শাহ আলম ফরাজী। প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস ছবুর, সদস্য সচিব সেলিনা ভানু সেলি, যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ জাহান আলী খান।
 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. করামুজ্জামান হাওলাদার, ফকির আবজাল হোসেন, এ্যাড. আফেরোজুল ইসলাম, জেলা সদস্য উষা রানী চন্দ্র, সেকান্দার আলী, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী, আওয়ামী লীগ নেতা আকমাল হোসেন বাচ্চু, মো. সোহরাফ হোসেন বয়াতি, হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তরুন সমাজ সেবক অধ্যাপক শামীম আহসান পলাশ।
প্রধান বক্তা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল-আমীন শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, যুবলীগ নেতা মো. জিয়াউর রহমান, ছাত্রলীগের সিনিয়র সভাপতি মো. সাইফুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান শেখ, যুবলীগ নেতা মো. কাজী রমিজ উদ্দিনসহ অন্যান্যে নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি বলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সংগঠনে চাঁদাবাজ, নেশাখোর, টেন্ডারবাজ ও কোন দুষ্কৃতকারি মুক্ত সংগঠন করার লক্ষ্যে সতর্কতার সহিত কাজ করার আহ্বায়ক জানিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহবান জানান। 

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।