সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে আওয়ামীলীগের ১২ ইউপিতে জয়জয়কার,স্বতন্ত্র ২ জন বিজয়ী | চ্যানেল খুলনা

ইউপি নির্বাচন

মোরেলগঞ্জে আওয়ামীলীগের ১২ ইউপিতে জয়জয়কার,স্বতন্ত্র ২ জন বিজয়ী

বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার ১৪ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ও ভোটারদের ব্যাপক উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ভোটাদের উপস্থিতি লক্ষ্যনীয় ছিল। বিশেষ করে বৃদ্ধ ভোটাদের উপস্থিতি। তবে একাধিক ইউনিয়নে বিক্ষিপ্ত মারপিটের ঘটনা সহ দুটি ইউনিয়নে প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে ১৪ জনের ১২ জন নৌকা ও বিদ্রোহী প্রার্থী ২ জন বিজয়ী হয়েছে।
নির্বাচনে ১ নং তেলিগাতী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতিকের মোরশেদা আকতার , ২নং পঞ্চকরন ইউনিয়নে নৌকা প্রতিকের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, ৩নং পুটিখালী ইউনিয়নে নৌকা প্রতিকের আব্দুর রাজ্জাক শেখ, ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়নে নৌকা প্রতিকের সামসুর রহমান মল্লিক, ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান আব্দুল আলিম হাওলাদার, ৬ নং চিংড়াখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের আলী আক্কাস বুলু, ৭নং হোগলাপাশা ইউনিয়নে নৌকার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা প্রতিকের ফরিদুল ইসলাম, ৮ নং বনগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী রিপন চন্দ্র দাস, ৯ নং বলইবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী খান, ১০ নং হোগলাবুনিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, ১১ নং বহরবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন, ১২ নং জিউধরা ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ১৪ নং বারইখালী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের মো. আউয়াল খান মহারাজ, ১৫নং মোরেলগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী মো. হুমায়ন কবির মোল্লা বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সীমানা নির্ধারনী মামলায় ১৩ নং নিশানবাড়িয়া ও ১৬ নং খাউলিয়া ইউনিয়নে চেয়ানম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারনে বন্ধ রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।