সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ৯০ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ৯০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২টা ৩০মি. পর্যন্ত মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব বরিশাল গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে মো. আব্দুল হাই, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঠালতলা গ্রামের পরেশ দাসের ছেলে পল্লব দাস, পার্শবর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. ইকবাল হোসেন ও একই গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার। অভিযুক্তদের বিরুদ্ধে ৩টি মামলা রজু করে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আলী হাসান। অভিযান পরিচালনাকালে সহায়তা প্রদান করে পুলিশ, কোষ্টগার্ড ও আনসার বাহিনীর সদস্যরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।