সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটিতে এমপি ও ইউনিয়ন জনপ্রতিনিধিকে গনসংবর্ধণা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটিতে এমপি ও ইউনিয়ন জনপ্রতিনিধিকে গনসংবর্ধণা

বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটীতে স্থানীয় এমপি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে গণ সংবর্ধণা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ ,(মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগনেতা অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।

দৈবজ্ঞহাটী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শামসুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা পরিষদের সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, পুটিখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, যুবলীগ আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, দৈবজ্ঞহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. কিছলুর রহমান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. দেলোয়ার হোসেন মহারাজ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাহাঙ্গীর মল্লিক, সাধারণ সম্পাদক মো. আরিফ মল্লিক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান আকন। অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর পূর্বে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন ঐতিহ্যবাহী জোকা দরবার শরীফ পরিদর্শন করেন। জোকা দরবার শরীফের অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক মো. মামুন হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান মিলন উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।