সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জের খাউলিয়ায় আওয়ামী লীগ নেতা ইসাহাক আলীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জের খাউলিয়ায় আওয়ামী লীগ নেতা ইসাহাক আলীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসাহাক আলী হাওলাদারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সন্ন্যাসী বাজারের চৌরাস্তা মোড়ে ইউপি নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. ইসাহাক আলী হাওলাদার, বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলী হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি রোল মডেল, পদ্মা সেতু আজ তারই দৃষ্টান্ত, সারাদেশে যে গ্রামীন অবকাঠামোর উন্নয়ন হয়েছে। খাউলিয়া ইউনিয়নের চিত্র ভিন্ন। ব্যক্তি স্বার্থে উন্নয়নকে পিছিয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষ চায় পরিবর্তন। দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের নৌকা উপহার দেওয়ার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন-এর নেতৃত্বে মোড়েলগঞ্জ-শরণখোলার উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দল যাকে দলীয় প্রতিক নৌকা দিবে সকলে সেই নৌকাকে বিজয় করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।