সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা স্টুডেন্টস ক্যাটারস্ এর ৫ম বর্ষপূর্তী উদযাপন | চ্যানেল খুলনা

মোংলা স্টুডেন্টস ক্যাটারস্ এর ৫ম বর্ষপূর্তী উদযাপন

মোংলা প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোংলা স্টুডেন্টস ক্যাটারস্ এর ৫ম বর্ষপূর্তী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শুক্রবার (১৩ই মার্চ) মোংলার চাঁদপাই মিঠাখালী বাজার সংলগ্ন বুলবুল টাওয়ার মাঠে রাত ৮ টায় বর্ষপূর্তী অনুষ্ঠান আয়োজন করেন সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। মোংলা স্টুডেন্টস ক্যাটারস্ এর সভাপতি আজিজ মোড়লের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান,মিঠাখালী ইউনিয়ানের ১ নং ওয়ার্ড সদস্য শেখ মোঃ আবুল হোসেন, মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত প্রমূখ।এর আগে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান মোংলা স্টুডেন্টস ক্যাটারস পরিবারের সদস্য’রা। এ সময় বক্তারা মোংলা স্টুডেন্টস্ ক্যাটারস এর এই বর্ষপুর্তী অনুষ্ঠান কমিটিকে ধন্যবাদ জানিয়ে সংগঠনটির কর্মপরিধি বৃদ্ধি করে যেন আরো সুন্দরভাবে আগামীতে এগিয়ে যেতে পারে সেই সাফল্য কামনা করেন। এসময় এইচ এস সি,এস এস সি,জেডিসি ও পিইসিতে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা এবং স্টুডেন্টস ক্যাটারস্ এর চারজন সেরা কর্মীকে সস্মাননা পদক তুলে দেন প্রধান অতিথি। সামাজিক এই সংগঠনটি দীর্ঘ ৫ বছর ধরে মানুষের বিভিন্ন সেবা মূলক কর্মকান্ডে ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।
পরে মোংলা স্টুডেন্টস ক্যাটারস এর আয়োজনে সাস্কৃতিক সন্ধায় সংঙ্গীত পরিবেশন করেন খুলনা, মোংলার শিল্পীগন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।