সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা বন্দরে ২ হাজার ৭শ ৬০ লিটার অবৈধ তেলসহ চোরাকারবারী আটক | চ্যানেল খুলনা

মোংলা বন্দরে ২ হাজার ৭শ ৬০ লিটার অবৈধ তেলসহ চোরাকারবারী আটক

মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকা থেকে ২ হাজার ৭শ ৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ এক চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩ টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মোংলা ও বিসিজি ষ্টেশন হাড়বাড়িয়ার টহল দল পশুর নদীর হাড়বাড়িয়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে অভিযানকারীরা ২ হাজার ৭শ ৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ এক চোরাকারবারীকে আটক করে। আটককৃত চোরাকারবারী হলো মোঃ হাফিজুর মোল্লা (২২)। হাফিজুর রহমান মোল্লা বাগেরহাটের মোড়েলগঞ্জের কাশ্মির গ্রামের মোঃ আব্বাস মোল্লার ছেলে। জব্দকৃত মালামালসহ আটক চোরাকারবারীকে সোমবার দুপুরে থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।