সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাহাদুর মিয়ার গণ সংযোগ | চ্যানেল খুলনা

মোংলা পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাহাদুর মিয়ার গণ সংযোগ

মোংলা : আসন্ন আগামী ১৬ জানুয়ারী মোংলা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন বাহাদুর মিয়া। একটি সুন্দর পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামীলীগ মনোনীত ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাহাদুর মিয়া। তিনি বলেন বিগত দিনে আমি আমার এলাকার অসহায় মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, করোনাকালীন সময় আমি অসহায় মানুষের পাশে গিয়ে দাড়িয়েছি,আমার সাধ্য মতো সাহায্য করে এবং জনগন আমকে ভালবেসে আগামী ১৬ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাত’কে শক্তিশালী করতে সকলে ঐক্য বদ্ধ হয়ে আমার উটপাখির পক্ষে কাজ করবেন। তিনি আরো বলেন, গত ১০ বছর বিএনপির মেয়র যে উন্নয়নের কথা বলে সে সব আওয়ামীলীগ এবং আমার অবিভাবক খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেকের ঐক্যান্তিক প্রচেস্টায় সম্ভব হয়েছে। আমার এই ৩ নং ওয়ার্ডে অনেক নাগরিক সমস্যা রয়ে গেছে। এখানে ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে তাই বর্ষাকালে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সকল কর্মপরিধি আরো গতিশীল করাই হবে আমার প্রধান কাজ এবং বিগতদিনে আমি যেভাবে মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম আগামীতেও সেভাবে পাশে থেকে সেবা করতে চাই।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।