সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা পোর্ট পৌরসভার নব নিবার্চিত মেয়র ও কাউন্সিলদের পক্ষ থেকে উপমন্ত্রীকে সংবর্ধনা | চ্যানেল খুলনা

মোংলা পোর্ট পৌরসভার নব নিবার্চিত মেয়র ও কাউন্সিলদের পক্ষ থেকে উপমন্ত্রীকে সংবর্ধনা

মোংলা পোর্ট পৌরসভার নব নিবার্চিত মেয়র ও কাউন্সিলদের পক্ষ থেকে স্থানীয় সাংসদ (বাগেরহাট-০৩/মোংলা-রামপাল) এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌরসভা চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহারকে পৃথক পৃথক ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা-সম্মাননা জানান নব নিবার্চিত পৌর মেয়র শেখ আ: রহমান এবং কাউন্সিলরাসহ পৌর কর্মকতার্-কর্মচারীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ পৌর শহরের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, পৌরসভায় প্যানেলসহ আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর নিবার্চিত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের কার্যক্রম ও দায়িত্ব আরো বেড়ে গেলো। তাই নব নিবার্চিতদেরকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মধ্যদিয়ে কাজ করে পৌরবাসীর চাহিদানুযায়ী শতভাগ সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।