সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় ৯ কার্গো জাহাজকে জরিমানা | চ্যানেল খুলনা

মোংলায় ৯ কার্গো জাহাজকে জরিমানা

মোংলা প্রতিনিধিঃ ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোংলায় নয়টি কার্গো (লাইটারেজ) ও বাল্বহেড (ছোট নৌযান) জাহাজকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকেলে পশুর নদীতে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করে নৌ পুলিশের নেতৃত্বে নৌ অধিদপ্তরের নির্বাহী ম্যাজ্যিষ্ট্রেট। মোংলা নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব নৌযান পশুর নদীতে চলাচল করছিল। এসব নৌযানের অধিকাংশেরই লাইফ বয়া, ফিটনেস সমস্যাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিলনা। তাই নৌ অধিদপ্তরের নির্বাহী ম্যাজ্যিষ্ট্রেট (উপ সচিব) মোঃ বদরুল হাসান লিটন আমাদের সাথে নিয়ে অভিযান চালায়। এসময় পাঁচটি বাল্বহেড ও চারটি কার্গো জাহাজকে ২৫ থেকে ৩০ হাজার করে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজ্যিষ্ট্রেট (উপ সচিব) মোঃ বদরুল হাসান লিটন এ জরিমানার দন্ড দেন। পরে জরিমানার এ অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হয় বলেও জানান তিনি।
মোংলা নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহ আলম আরও বলেন, অবৈধভাবে চলাচলকারী এসব নৌযানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।