সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় ৫ কেজি গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক | চ্যানেল খুলনা

মোংলায় ৫ কেজি গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক

মোংলায় ৫ কেজি গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পৌর শহরের তাজমহল রোড সংলগ্ন মুরগী বাজার এলাকা থেকে বুধবার বিকেলে মাদকসহ আটককৃতদেরকে মোংলা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী।
বাগেরহাট মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বুলু শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাজমহল রোড সংলগ্ন মুরগী বাজার এলাকায় অভিযান চালায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় অভিযানকারীদের সাথে ছিলেন উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। তাদের উপস্থিতিতে মুরগী বাজার সংলগ্ন এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী বেবীর বসত ঘরে তল্লাশী চালিয়ে ঘরের মধ্যে প্লাটিকের ড্রাম ও ব্যাগে লুকিয়ে রাখা ৫ কেজি  গাঁজা উদ্ধার করে অভিযানকারীরা। এ সময় আটক করা হয় মাদক ব্যবসায়ী বেবী (৩৫), মো: মাহাতাব হাওলাদার (৫০)  ও  রাসেলকে (২১)। আটকের পর বিকেলেই তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।