সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় হরিণের মাংস সহ চোরা শিকারী আটক | চ্যানেল খুলনা

মোংলায় হরিণের মাংস সহ চোরা শিকারী আটক

মোংলা(বাগেরহাট)প্রতিনিধি :: মোংলায় ৩৪ কেজি হরিণের মাংস সহ এক চোরা শিকারীকে আটক করেছে পুলিশ। নৌকায় বহনকালে সোমবার বিকালে চটেরহাট বাজার সংলগ্ন খাল থেকে মনিরুল শেখ(২৭) নামের এক যুবককে আটক করা হয়। হরিণের মাংস সহ আটক যুবক মনিরুল রামপাল উপজেলার কাঠালিয়া গ্রামের ইউনুছ শেখের পূত্র।
মোংলার চটেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস, আই রবিউল ইসলাম জানান, সোমবার বিকাল সাড়ে ৪ টায় গোঁপন সংবাদের ভিত্তিতে চটেরহাট বাজার সংলগ্ন খালে সুন্দরবন থেকে আসা একটি নৌকাকে চ্যালেঞ্জ করে পুলিশ। এ সময় নৌকার ভিতরে তল্লাশী চালিয়ে ৩৪ কেজি মাংস জব্দ সহ মনিরুল নামের এক চোরা শিকারীকে আটক করেন তারা। ওই নৌকায় থাকা ইয়াছিন নামের অপর এক চোরা শিকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এস, আই রবিউল ইসলাম আরও জানান, শিকারী চক্রটি সুন্দরবনের অভ্যন্তর থেকে মায়াবি চিত্রা হরিণ শিকার করে মাংস বাজারজাত করার জন্য লোকালয় পাচার করছিল। রাত ৯ টা নাগাদ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।