সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় প্রতিবন্ধী ধর্ষণের দায়ে ধর্ষক আটক | চ্যানেল খুলনা

মোংলায় প্রতিবন্ধী ধর্ষণের দায়ে ধর্ষক আটক

মোংলায় প্রতিবন্ধী এক যুবতীকে (১৮) ধর্ষণের দায়ে নয়ন মন্ডল (২০) নামে ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ। শনিবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তের মেঠ এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ধর্ষণের শিকার ভুক্তভোগীর বাবা সুশান্ত মন্ডল বাদী হয়ে নয়ন মন্ডলকে আসামী করে নারী ও শিশু  নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নাম্বর ২৩।
মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম জনান, মিঠাখালী ইউনিয়নের  দত্তের মেঠ গ্রামের দিনমজুর সুশান্ত মন্ডলের বুদ্ধি  প্রতিবন্ধী যুবতী মেয়ে (১৮) কে গত ১৪ ফেব্রুয়ারী সকালে মিষ্টি খাওয়ানোর কথা বলে ধর্ষণ করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল (২০)। পরে এঘটনা কাউকে না বলতে ধর্ষক নয়ন হুমকিও দেয়।
তবে ভুক্তভোগী প্রতিবন্ধী মেয়ে তার বাবা ও মাকে ঘটনা জানালে মেয়েটির বাবা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে জানান। এসময় তারা বিচারের আশ্বাস দেয়। কিন্তু তারা কোন বিচার না করায় শুক্রবার (১৯ মার্চ) রাতে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা সুশান্ত মন্ডল।
পরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ ধর্ষণ মামলার আসামি নয়ন মন্ডলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।