সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় জমি নিয়ে বিরোধে এক নারীকে মারধরের অভিযোগ | চ্যানেল খুলনা

মোংলায় জমি নিয়ে বিরোধে এক নারীকে মারধরের অভিযোগ

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোংলায় স্বপ্না বেগম নামে এক নারীর উপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার দিগরাজের বিদ্যারবাহন এলাকায় নিজ বাড়ীতে হামলা শিকার হন তিনি। এ সময় ওই নারীর স্বামী সরকারী কর্মচারী ও তার ছেলে ঠেকাতে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। এ ঘটনায় ছয়জনকে আসামী করে মোংলা থানায় মামলা করেছেন ভূক্তভোগী স্বপ্না বেগম।
মামলার বরাত দিয়ে মোংলা থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মোংলা উপজেলার দিগরাজের বিদ্যারবাহন এলাকার বাসিন্দা ও টেলিফোন এক্সচেঞ্জের টেকনিশিয়্যান মো: জয়নাল আবেদীনের স্ত্রী স্বপ্না দলিলমূল্যে জমি ক্রয় করে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। কিন্তু ওই জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৯ মে পাশ্ববর্তী সুভাষ মন্ডল, প্রতিমা রায়, রেজা, গোলাম হোসেন ও সোবাহান তার সীমানা ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে স্বপ্নার উপর হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় তার স্বামী জয়নাল আবেদীন ও ছেলে রিপন শিকাদার এগিয়ে আসলে তাদেরকেও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করা হয়। মামলার বিবরণে আরও বলা হয়, হামলার পরপরই আহত স্বপ্নার নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয়া হয়েছে।
এ ঘটনায় ৩০ মে স্বপ্না বেগম হামলাকারী ওই ছয়জনকে আসামী করে মোংলা থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন বিশ্বাস বলেন, এ ঘটনার তদন্ত করে সতত্যা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।
ভুক্তভোগী স্বপ্না বেগমের স্বামী সরকারী কর্মচারী জয়নাল আবেদীন বলেন, মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামীরা তাদের প্রতিনিয়ত প্রকাশ্যে হুমকি দিয়ে গেলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করছেন না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।