সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় এক শিশুকে বলাৎকারের ঘটনায় আটক ১ | চ্যানেল খুলনা

মোংলায় এক শিশুকে বলাৎকারের ঘটনায় আটক ১

মোংলায় বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক শিশুকে বলাৎকারের ঘটনায় ধর্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলার সুন্দরবন ইউনিয়নের আগা বুড়বুড়িয়া গ্রামের বাসিন্দা জাহিদ শেখ (৪৫) বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী এক ৮ বছরের শিশুকে বরই খাওয়ানোর কথা বলে তার বাড়ীতে ডেকে
নিয়ে যান। এরপর ওই শিশুকে জাহিদ তার ঘরে নিয়ে বলাৎকার করেন। বলাৎকার শেষে জাহিদ শিশুটিকে ১০ টাকা দিয়ে বিষয়টি কেউকে বলতে নিষেধ করেন। তারপর শিশুটি বাড়ীতে যাওয়ার পর রক্তক্ষরণ হওয়ার তার মা বিষয়টি জানতে পারেন। শিশুর পরিবারটি এ ঘটনা জানার পর বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশকে জানালে সন্ধ্যায় পুলিশ জাহিদকে তার বাড়ী থেকে আটক করে। এ ঘটনায় রাতে আটককৃতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারায় ধর্ষণ মামলা দায়ের করেছে শিশুটির মা।
ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, শিশুটিকে বরইয়ের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে বলাৎকার করেছে জাহিদ। এছাড়া ১০ টাকা দিয়ে তাকে বিষয়টি কেউকে না জানানোর জন্য বলেন। বলাৎকারের ঘটনায় শিশুটির পায়ুপথ দিয়ে বেশ রক্তক্ষরণ হয়েছে বলেও জানান তিনি। আটককৃতকে শুক্রবার বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাদীউজ্জামান খান। আটক ধর্ষক জাহিদ পেশায় একজন দিনমজুর। তিনি আগা বুড়বুড়িয়া গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।