সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় আরও তিনটি অত্যাধুনিক মোবাইল ক্রেন, খালাস শুরু | চ্যানেল খুলনা

মোংলায় আরও তিনটি অত্যাধুনিক মোবাইল ক্রেন, খালাস শুরু

সক্ষমতা বাড়াতে মোংলা বন্দরের জন্য আমদানী করা হয়েছে তিনটি আধুনিক মোবাইল ক্রেণ। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে বন্দর জেটিতে শুরু হয়েছে ক্রেণগুলোর খালাস কাজ। ইতালির পতাকাবাহী ইমকি নামক ওই বানিজ্যিক জাহাজটিতে তিনটি ক্রেন ছাড়াও আরও মূল্যবান যন্ত্রাংশ রয়েছে। এক হাজার ৩শ’ ৩২ মেট্রিক টন ওজনের এই মোবাইল হারবার ক্রেনের জন্য ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। আগামী পাঁচ দিনের মধ্যে এসব ক্রেন খালাস করে জার্মান প্রকৌশলীদের দিয়ে এটি বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমার্ন্ডার ফকর উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। জার্মানির লিভার কোম্পানির তৈরী ক্রেন তিনটি নিয়ে একমাস আগে জার্মানের রকস্ট্রক বন্দর থেকে ছেড়ে আসে ইমকি নামক ইতালিয়ান জাহাজটি। বুধবার (৭ জুলাই) বিকালে বন্দরের নয় নম্বর জেটিতে নোঙর করে এটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, অত্যাধুনিক ক্রেনগুলো বন্দরের বহরে যুক্ত হওয়ায ফলে বন্দর জেটিতে পন্য খালাসের সক্ষমতা বাড়বে কয়েক গুন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।