সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই | চ্যানেল খুলনা

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল আবারও মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের পাশাপাশি কলকাতার সংবাদ মাধ্যমেও প্রকাশ হয়েছে এমন খবর। তবে চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে নিরবতা ভেঙে মা হওয়ার খবর নিশ্চিত করলেন বুবলী। জানালেন, ১১ মে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন শারলিন খান।

আজ শুক্রবার বিকেলে ফেসবুকে শাকিব খানকে ট্যাগ করে মা হওয়ার খবর জানিয়ে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

গত বুধবার সোশ্যাল মিডিয়ায় কোরিওগ্রাফার অ্যাডলফ খানের পোস্টকে কেন্দ্র করে শুরু হয় বুবলীর মা হওয়ার গুঞ্জন। বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অ্যাডলফ খান লেখেন, ‘মাতৃত্ব সুন্দর। কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন ও অনেক দোয়া শবনম বুবলী।’

সম্প্রতি সিনেপ্লেক্সে ঈদের সিনেমা দেখার সময় এ নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন অ্যাডলফ। বুবলীর মা হওয়ার সত্যতা জানতে চাইলে অ্যাডলফ জানান জেনে বুঝেই এমন পোস্ট করেছেন তিনি। অ্যডলফ খান বলেন, ‘খবরটি ব্যক্তিগত সুত্র থেকে পেয়েছি। আমি চাই এটি যাদের ঘটনা তারাই আনুষ্ঠানিকভাবে বলুক। কারণ বিস্তারিত বললে তাঁরা হয়তো পছন্দ করবে না।’

বুবলী এখন কোথায় অবস্থান করছেন সেটা জানাননি অ্যাডলফ খান। শোনা যাচ্ছে, সন্তান জন্ম দিতে প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী। এ সময়ের মধ্যে বুবলী অভিনীত তিনটি সিনেমা—‘প্রেশার কুকার, ‘সর্দারবাড়ির খেলা’ ও ‘পিনিক’ মুক্তি পেলেও দেখা মেলেনি অভিনেত্রীর। নির্মাতারাও অসুস্থতার কথা জানিয়ে এড়িয়ে গেছেন বুবলীর প্রসঙ্গ।

বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার আলোচনার সূত্রপাত গত বছরের আগস্টে। সে সময় যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন বুবলী। সেখান থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই নায়িকা। ছবিতে দেখা যায় শাকিব খান ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বুবলী। দেশে ফেরার পর থেকে শুরু হয় তাঁর মা হওয়ার গুঞ্জন।

এ বছরের জানুয়ারিত খবর ছড়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী। এবারও সন্তান জন্ম দিতে উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। সে সময় মিডিয়ার সামনে এলেও বিষয়টি পরিষ্কার করেননি বুবলী। বরং তাঁর রহস্যময় উত্তর বিষয়টিকে আরও জটিল করে তোলে। এক অনুষ্ঠানে এই নিয়ে প্রশ্ন করা হলে জানান, তিনি যেহেতু ডিভোর্সি নন, তাই মা হচ্ছেন নাকি হচ্ছেন না, সে বিষয়ে কথা বলা তাঁর একান্তই ব্যক্তিস্বাধীনতা।

২০২০ সালের শুরুর দিকেও প্রথমবার মা হওয়ার গুঞ্জন ছড়ালে একেবারে আড়ালে চলে যান বুবলী। দুই বছর পর সোশ্যাল মিডিয়ায় শাকিব ও বুবলী যৌথ বিবৃতিতে জানায়, তাঁদের সন্তানের কথা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি আয় ‘দ্য ওডিসি’র

আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।