সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত | চ্যানেল খুলনা

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত শ্রমিক। তারা কক্সবাজার মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক। বুধবার (২৭ মে) সকালে উপজেলার পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. রাফি (৩৫), আলম বাদশা (২৫) ও ইমরান (২২)।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা নাসির উদ্দিন মজুমদার বলেন, ঢাকামুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহত একজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় আহত সাতজনের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরা সবাই কক্সবাজার মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।