সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মুন্সীগঞ্জে গিয়ে বিক্ষোভ মিছিল পটুয়াখালী ছাত্রলীগের | চ্যানেল খুলনা

মুন্সীগঞ্জে গিয়ে বিক্ষোভ মিছিল পটুয়াখালী ছাত্রলীগের

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মুন্সীগঞ্জে গিয়ে একটি প্রতিবাদ মিছিল করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজার অদূরে মহাসড়কের ওপর এ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলটির নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সাবেক সহসম্পাদক আমিনুর রহমান সিফাত এবং সদস্য আব্দুল্লাহ আল নোমান রিদুসহ বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীরা নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার কোনো বার্তা আমাদের কাছে নেই। আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। আমরা খোঁজ নিয়ে দেখছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।