সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মুগদা হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

মুগদা হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যা

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে একজন করোনা আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম হাসিব ইকবাল (৫০)।
এখন পর্যন্ত সঠিক কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, নিহত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে মুগদা থানার উপ-পরিদর্শক এসআই) শরিফুল ইসলাম বলেন, হাসিব ইকবাল হাসপাতালের ১১তলায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি ১১তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অশিন কুমার নাথ বলেন, ওই রোগী হাসপাতালে ১১তলার ১১০৬ নম্বর কেবিনে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। এখন সেই রোগী বেলকনি থেকে পড়ে মারা গেছেন নাকি অন্য কিছু জানি না। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা তদন্ত করে বিষয়টি বের করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।