সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মুক্তির পরই হামাস যোদ্ধার কপালে চুমু খেলেন ইসরায়েলি | চ্যানেল খুলনা

মুক্তির পরই হামাস যোদ্ধার কপালে চুমু খেলেন ইসরায়েলি

স্বাধীনতাকামী সংগঠন হামাস। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলিরা হলেন, এলিয়া কোহেন, ওমের ওয়েঙ্কার্ট এবং ওমের শেম তোভ। নুসিরাতের হস্তান্তরের স্থানে মঞ্চে উপস্থিত হয়ে তাদের হাসতে দেখা গেছে। এ সময় জিম্মিদের একজন তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি এক যোদ্ধার কপালে চুমুও খেয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের নুসিরাতের শিবির থেকে মুক্তি দেওয়া হয়।

তিন জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে তাদের নিয়ে রওনা হন রেড ক্রসের সদস্যরা। রেড ক্রস গাড়ির কনভয় মধ্য গাজার নুসিরাতের হস্তান্তরের স্থান ছেড়ে তিন ইসরায়েলি বন্দিকে গাজার ভেতরে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে।

এদিকে জিম্মির বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। তবে বন্দি বিনিময় চলমান থাকলেও যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলে থাকা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুদ্ধের ক্ষতিপূরণ আদায় নিয়ে নতুন বার্তা মোজতবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।