সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে : মার্কিন সিনেটর | চ্যানেল খুলনা

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে : মার্কিন সিনেটর

চ্যানেল খুলনা ডেস্কঃমিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে বলে মনে করেন বাংলাদেশ সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটররা। রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে তাই দেশটির ওপর চাপ বাড়াতে ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার আগে এসব কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর লুইস সেপালভেদা।তিনি জানান, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটছে, বিশ্বের দরবারে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

মার্কিন এই সিনেটর বলেন, রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফিরে যেতে পারে, সেজন্য দেশটির ওপর চাপ বাড়াতে ফেডারেল প্রতিনিধিদের প্রতি আমরা আহ্বান জানাব।নিউইয়র্ক স্টেটের সিনেটর লুইস সেপুলভেডার নেতৃত্বে ২০ থেকে ২৬ অক্টোবর বাংলাদেশ সফর করেন পাঁচ সিনেটর। এ সময় তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ও সিলেট সফর করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হারানো সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে র‍্যাব

দেবিদ্বারের ‘লেডি ডন’ লাইলি কারাগারে

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

কিশোরগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।