সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মিডফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ | চ্যানেল খুলনা

মিডফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চাঞ্চল্যকর ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ী কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় খুনিদের বিচারের দাবীতে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা জেলার সকল ছাত্র জনতা।

শনিবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা শাখার মুখ্য সংগঠক রাকিবুল ইসলাম, জেলা যুব অধিকারের সাবেক সভাপতি উবাইদুল্লাহ বিন হাফিজ, জেলা ছাত্র শিবিরের কলেজ শাখার সেক্রেটারি যুবায়ের হোসেন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা উসমান গণি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মো: হুসাইন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ী কে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং এই হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান উপস্থিত বিক্ষোভকারীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।