সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মারা গেছেন লিভারপুল তারকা দিয়াগো জোতা | চ্যানেল খুলনা

মারা গেছেন লিভারপুল তারকা দিয়াগো জোতা

স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়াগো জোতা। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। এমন খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাইনিউজ।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা থেকে জানা গেছে, জোটা তার ছোট ভাই আন্দ্রে জোতার সঙ্গে একটি ব্যক্তিগত গাড়িতে করে ভ্রমণ করছিলেন। স্পেনের

এ‑৫২ হাইওয়ের সানাব্রিয়া অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে আঘাত করে। দুর্ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

মাত্র ২৮ বছর বয়সে জীবন প্রতিভাবান ফরোয়ার্ডের জীবন থেমে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে।

জোতা ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন। ক্লাবটির তিনি প্রথম একাদশে থাকা খেলোয়াড়দের একজন। দিয়েগো জোতার তিনটি সন্তান আছে। মাত্র দিন দশেক আগে বান্ধবী রুতে কার্দেসোকে বিয়ে করেছিলেন তিনি।

জোতার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন, নিজেদের বিধ্বস্ত বলছে তারা, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পুরো পর্তুগিজ ফুটবল আজ সকালে স্পেনে দিয়েগো জোতা ও আন্দ্রে সিলভার মৃত্যুর খবরে চূড়ান্তভাবে বিধ্বস্ত ও মর্মাহত।’

‘জাতীয় দলের হয়ে প্রায় ৫০ ম্যাচ খেলা জোতা কেবল দারুণ একজন খেলোয়াড়ই নয়, ছিলেন এক অনন্য মানুষ, যিনি সতীর্থ ও প্রতিপক্ষ—সবার কাছেই শ্রদ্ধার পাত্র ছিলেন। তার প্রাণবন্ততা সকলের প্রিয় করে তুলেছিল।’

পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, ‘আমার পক্ষ থেকে এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, আমি দিয়াগো ও আন্দ্রে সিলভার পরিবারের সদস্যদের, বন্ধুদের, লিভারপুল এফসির প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ দেখাই চাকরি, বেতন ৬১ লাখ টাকা

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব

হকিতে ইতিহাস, প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

আর্সেনালকে হটিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।