সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মামলা নেওয়ায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’ | চ্যানেল খুলনা

মামলা নেওয়ায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

চট্টগ্রাম নগরের খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে। কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার রাতে ওসির সরকারি নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৯ আগস্ট পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগে বৃহস্পতিবার খুলশী থানায় মামলা হয়। মামলায় বগাকেও আসামি করা হয়েছে।

শুক্রবার ভোরে বগাকে গ্রেপ্তারে অভিযান চালালে তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করেন। পুলিশের দাবি, এ সময় ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপে ওসি, তার বডিগার্ডসহ ছয় পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

পুলিশের ভাষ্য, পরে বগা বাসার গোপন সুড়ঙ্গপথে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ওসি বলেন, হুমকিতে তিনি ভয় পান না এবং জনগণের জানমাল রক্ষায় দায়িত্ব পালন করবেন। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

শিক্ষার্থীদের ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, পেলেই বহিষ্কার

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, চার পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশের পৃথক অভিযানে ৫ মণ গাঁজা উদ্ধার

ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

দেড় বছরের শিশুকে বিক্রি করে আইফোন কেনা, বাবা আটক

পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।