সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মানুষকে ঘরে ফেরাতে বাধ্য হয়ে লাঠি হাতে পুলিশ | চ্যানেল খুলনা

মানুষকে ঘরে ফেরাতে বাধ্য হয়ে লাঠি হাতে পুলিশ

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া (খাদ্যদ্রব্য, ওষুধ ক্রয় ও চিকিৎসা গ্রহণ ইত্যাদি) কোনও ভাবেই ঘরের বাইরে না আসার জন্য সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তবুও মানুষ ঘরে থাকছে না। হাটবাজার ও টোংদোকানে এখনও মানুষকে আড্ডায় মেতে উঠতে দেখা যাচ্ছে। বাধ্য হয়ে পুলিশকে কড়া হতে দেখা গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত থেকে কোথাও কোথাও লাঠিচার্জ করে মানুষকে ঘরে যেতে বাধ্য করেছে পুলিশ। দোকানপাটও বন্ধ করে দেয়া হচ্ছে। রাজধানী ও দেশের বিভিন্ন নগর, এলাকা, হাটবাজারে পুলিশকে টহল দিতে দেখা গেছে। অপ্রয়োজনীয় দোকান বন্ধ করে দিয়েছে। এছাড়া বাইরে হাঁটাহাঁটি ও আড্ডারত মানুষকে ঘরে যেতে বাধ্য করেছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা যেসব বাড়িতে প্রবাসী রয়েছেন, সেসব বাড়িতে ব্যানার টাঙিয়ে দিয়েছে।

শেরেবাংলা নগর থানা বিভিন্ন এলাকায় মাইকিং করে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছে। রাস্তার পাশের টোংদোকান না খোলার জন্য অনুরোধ করেছে।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‌‌করোনাভাইরাস মোকাবিলায় সবাই ঘরে অবস্থান করুন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।