সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৫০ জনের মনোনয়ন পত্র জমা | চ্যানেল খুলনা

মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৫০ জনের মনোনয়ন পত্র জমা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমার শেষ দিনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকে বর্তমান মেয়র খুরশিদ হায়দার টুটুল এবং বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকে সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুর এবং ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিকে মোঃ মশিউর রহমান মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৯ জন সাধারণ কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জনসহ সর্বমোট ৫০ জন কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রবিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ অলিউল ইসলামের হাতে এ সব মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মনোনয়ন পত্র জমার পূর্বে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা শহরে ব্যাপক শো-ডাউন দিয়েছেন। এ ছাড়া কয়েকজন কাউন্সিলর প্রার্থীর সর্মথকদেরকেও মিছিল দিতে দেখা গেছে।

আগামী ১৬ জানুয়ারী মাগুরা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ৩৫ ভোট কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহন চলবে। মাগুরা পৌরসভায় বর্তমানে ভোটার সংখ্যা ৭৬ হাজার ৮৩৫ জন ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।