সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান | চ্যানেল খুলনা

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

​মাগুরা জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ও জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গৃহীত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মাগুরা-ঝিনাইদহ বিশ্বরোডের মেরামত কাজের উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

​মাগুরা জেলার ওয়াপদা এলাকা হইতে আলমখালী পর্যন্ত বিস্তৃত এই আঞ্চলিক মহাসড়কটির সংস্কার কাজ অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কের কিছু অংশে খানাখন্দ ও চলাচলের সমস্যার কারণে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের যে ভোগান্তি পোহাতে হচ্ছিল, এই মেরামত কাজের মাধ্যমে তার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। মানসম্মত কাজের মাধ্যমে দ্রুততম সময়ে এই মহাসড়কটি চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুবাইয়াত হোসেন খান, সভাপতি, মাগুরা জেলা কৃষক দল। ​মাসুদ হাসান খাঁন কিজিল, আহ্বায়ক, মাগুরা পৌর বিএনপি। সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।