সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার | চ্যানেল খুলনা

মাগুরায় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের কেশব মোড়  এলাকা হতে টাইলস ব্যবসায়ী বাদশা (৪০) ও ঔষুধ ব্যবসায়ী রকিব মোল্লা(৩৫) নামে, দুই মাদক ব্যবসায়ীকে ১২০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ ।মাদক ব্যবসায়ী বাদশা  মাগুরা সদরের দোয়াড় পাড় এলাকার জয়নাল মিয়ার ছেলে। এবংআটককৃত অপর ব্যক্তি রকিব মোল্লা, সদরের তাঁতীপাড়ার বজলুর রশিদের ছেলে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদীনের দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন এএসআই মোঃ সোহাগ মিলন। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদীন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পরে  কেশব মোড়ে বাদশার টাইলসের দোকানের গোডাউনে অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বাদশা ও রকিবকে  গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে  মামলা হয়েছে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।