সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত | চ্যানেল খুলনা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা কমলাপুর জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় মাগুরা জেলা যুবদল নেতা মুনসুর আহমেদ রবি(৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের মৃত মুক্তার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় নিহতের শ্যালক সোহাগ(২৮) গুরুতর আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের অফিস সহকারী ফেরদৌস খান জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে নিহত রবি কমলাপুর তার শ্বশুর বাড়ি হতে শ্যালক সোহাগের সাথে মোটরসাইকেল যোগে মাগুরা যাওয়ার পথিমধ্যে জিকে কলেজের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের ফলকের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিকে মৃত ঘোষণা করেন। ও আহত সোহাগকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।